গত ২৪ জুলাই জাতীয় বৃক্ষ মেলা-২০২২ সমাপনী অনুষ্ঠানে ২০১৯ ও ২০২০ এ বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগারগাঁও, বন ভবন, হৈমন্তি মিলানায়তনে অনুষ্ঠিত হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবতন মন্ত্রণালয়েরমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন’র কাছ থেকে বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯ এর পুরস্কার গ্রহণ করেন কর্ণফুলি উপজেলার বড়উঠান মৌলভী বাড়ীর কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও “সৈয়দা হোসনে আরা-আলম খান ফাউন্ডেশন”-এর চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান।
তিনি “ঞ” শ্রেণিতে বৃক্ষ গবেষণা/সংরক্ষণ উদ্ভাবন-এ ২য় স্থান অর্জন করেন। উল্লেখ্য, মোহাম্মদ মোকাম্মেল হক খান মৃত নজিবুল আলম খান ও মাতা সৈয়দা হোসনে আরা আলম’র দ্বিতীয় সন্তান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি ও মন্ত্রণালয়ের সচিব ডঃ ফারহিনা আহমদ। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী।
উল্লেখ্য, ২০১৯ এ চট্টগ্রাম থেকে অপর একজন ফতেহাবাদ নার্সারী থেকে “ছ” শ্রেণীতে দ্বিতীয় স্থান পুরস্কার গ্রহণ করেন মোছাম্মৎ রুজিনা ইয়াছমিন, স্বামী জসিম উদ্দিন।
ইমা

