চট্টগ্রাম নগরীর বউবাজারে আলোচিত জুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোবারক হোসেন (৬২) নামের এক জুট ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০০৭ সালে এই ঘটনায় ২১ জনের মৃত্যুর ঘটনায় ১৫ বছর পলাতক ছিলেন তিনি। গ্রেফতার মোবারক হোসেন বউবাজার এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, আলোচিত ওই ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই থেকে পলাতক থাকা মোবারককে ১৫ বছর পর কুমিল্লা থেকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।

