বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বায়েজিদে চাঁদা না দেওয়ায় মেট্রেস ফ্যাক্টরিতে আগুন, গ্রেপ্তার ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় মেট্রেস এন্ড পিলো ফ্যাক্টরি থেকে চাঁদা চেয়ে না পাওয়ায় ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল দুর্বত্তরা। এঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার ইউছুফ মিস্ত্রীর ছেলে মো. মোবারক হোসেন (১৯) ও বায়েজিদ থানার চালিতাতলীর মো. বাবুর ছেলে মো. জিসান (১৯)।

মঙ্গলবার (২৬ জুলাই) রাতে হাজিরপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, তানভীর আলম নামে এক ব্যক্তি চালিতাতলী এলাকায় কিছুদিন আগে কমফোর্ট হোমটেক্স নামীয় মেট্রেস এন্ড পিলো ফ্যাক্টরী চালু করেন। গত ১৭ জুলাই ও পরদিন সোমবার তার মোবাইলে বিদেশ থেকে ক্যাডার সাজ্জাদ পরিচয়ে চাঁদা দাবি করে। বাদী চাঁদা দিতে না চাইলে সাজ্জাদের অনুসারীরা বুধবার (২০ জুলাই) তার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় তানভীর আলম থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করি। এক পর্যায়ে বাদীর মোবাইল ফোনে আসা কলের সুত্র ধরে ও সিসিটিভি ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত করা হয়। গতকাল মঙ্গলবার রাতে হাজিরপুল এলাকায় অভিযান চালিয়ে মোবারক ও জিসান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

জেবি

এই বিভাগের সব খবর

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সর্বশেষ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...