বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ৩১ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৩১ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণ হার ১১ দশমিক ৯৬ শতাংশ। তবে এ সময়ে শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে গতকাল ২৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্তদের মধ্যে শহরের ১৮ ও ছয় উপজেলার ১৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ লোহাগাড়ায় ৬ জন, হাটহাজারী ও বাঁশখালীতে ২ জন করে এবং ফটিকছড়ি, সাতকানিয়া ও কর্ণফুলী উপজেলায় একজন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে শহরের ৯৩ হাজার ৬৩৪ ও গ্রামের ৩৪ হাজার ৮২৩ জন।

গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে গতকাল সবচেয়ে বেশি ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহর ও গ্রামের ২ জন করে পজিটিভ পাওয়া যায়।

ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৩৪ জনের নমুনা পরীক্ষায় শহরের ২ জন জীবাণুবাহক শনাক্ত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনার মধ্যে শহরের ৩ ও গ্রামের একজনের সংক্রমণ ধরা পড়ে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৭ টি নমুনায় শহর ও গ্রামের একটির করে রেজাল্ট পজিটিভ আসে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ২৬ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৭ জনকে সংক্রমিত বলে জানানো হয়।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯ জনের নমুনায় শহরের একজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৯টি নমুনায় শহরের ২ ও গ্রামের একটিতে ভাইরাসের উপস্থিতি চিহ্নিত হয়। ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ১৯ ও মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১১ নমুনার মধ্যে একটিও আক্রান্ত পাওয়া যায়নি। এপিক হেলথ কেয়ারে ২৮ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ ও গ্রামের একজনের সংক্রমণ ধরা পড়ে। মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১০টি নমুনার মধ্যে শহরের ২টিতে ভাইরাস শনাক্ত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৯ নমুনার মধ্যে শহরের ৩টির পজিটিভ রেজাল্ট আসে।

ল্যাবভিত্তিক গতকালের রিপোর্ট পর্যবেক্ষণে সংক্রমণ হার পাওয়া যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৮ দশমিক ৩৩ শতাংশ, বিআইটিআইডি’তে ৫ দশমিক ৮৮, চমেকহা’য় ১৩ দশমিক ৭৯, আরটিআরএলে ২৮ দশমিক ৫৭, এন্টিজেন টেস্টে ২৬ দশমিক ৯২, শেভরন ও মেডিকেল সেন্টার হাসপাতালে ০ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ৩ দশমিক ৪৫, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩৩ দশমিক ৩৩, এপিক হেলথ কেয়ারে ১০ দশমিক ৭১, মেট্রোপলিটন হাসপাতালে ২০ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

এই বিভাগের সব খবর

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সর্বশেষ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...