শুক্রবার, ১ মে ২০২৬

চবি ছাত্রীকে যৌন নিপীড়ন, ২ দিনের রিমান্ডে ৫ ছাত্র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নিপীড়নের পর আপত্তিকর ভিডিও ধারণের ঘটনার মামলায় গ্রেপ্তারকৃত পাঁচ আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালত আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম (২৩) ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নুরুল আবছার বাবু (২২), হাটহাজারী কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী নুর হোসেন শাওন (২২) এবং একই কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মাসুদ রানা (২২) ও সাইফুল ইসলাম (২৪)।

আদালত সূত্রে জানা গেছে, এর আগে গত রোববার একই আদালতে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গত ২০ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ এনে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাটহাজারী থানায় একটি মামলা করেন।

ওই ছাত্রীর অভিযোগ, রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হতাশার মোড় থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তাঁর বন্ধুকে আটকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যৌন নিপীড়ন করেন পাঁচ যুবক। এ সময় ওই ছাত্রীর শ্লীলতাহানির ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে চেষ্টা করেছিলেন অভিযুক্তরা।

এ ঘটনায় গত শুক্রবার রাতে হাটহাজারী ও রাউজানে অভিযান চালিয়ে র‌্যাব প্রথমে চারজনকে গ্রেপ্তার করে। পরে শনিবার বিকেল ও রাতে পৃথক অভিযানে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হাটহাজারী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ এবং এই সংসদের সফলতা মানেই দেশের সফলতা। তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি।...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি দু’টি পিস্তল, দু’টি শটগান, একটি একনলা বন্দুক,...

সর্বশেষ

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ...

চট্টগ্রামে নগরীর ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জানিয়ে স্থানীয়...

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু...

জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রকে আহবায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য চসিক মেয়রকে আহবায়ক করে...