সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরে একের পর এক ধরা পড়ছে মদের চালান

- Advertisement -
Single page 1st Paragraph

একের পর এক মদের চালান জব্দ হচ্ছে চট্টগ্রাম বন্দরে। সোমবার (২৫ জুলাই) বিকেলে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখা ও শুল্ক গোয়েন্দা অধিদপ্তর আরও দুই কন্টেইনার মদের চালান আটক করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক সুলতান আহমদ।

তিনি জানান, ওই কন্টেইনারে কি পরিমাণ ও কোন কোন ব্র্যান্ডের মদ রয়েছে তা ইনভেন্ট্রি শেষে জানানো হবে।

এর আগে গতকাল রবিবার (২৪ জুলাই) একটি কন্টেইনার থেকে ১ হাজার ৪৩০ কার্টনে ১৫ হাজার ২০৪ লিটার বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ পাওয়া গেছে। যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি ৩ লাখ টাকা। এ চালানে ১২ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছিল।

এছাড়া শনিবার (২৩ জুলাই) বন্দর থেকে খালাস হওয়া দুই কন্টেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চালানটি গত ১৬ জুলাই চীন থেকে এসেছে নিলফামারীর উত্তরা ইপিজেডের ডনগ জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেডের নামে। এ চালানগুলোর সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের জাফর আহমেদ। ঘোষণা ছিল টেক্সটারড ইয়ার্ন পলিয়েস্টার রিসাইকেলড পোস্ট।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...