সোমবার, ২৯ জুন ২০২৬

ভুয়া ফেসবুক পেইজে মূল্য ছাড়ের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, প্রতারক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

নোয়াখালীতে ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইট অস্বাভাবিক মূল্য ছাড়ের বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল দেওয়ার কথা বলে প্রতারণা করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিল মশিউর রহমান(১৯) নামে এক যুবক। আত্মসাতের অভিযোগে ওই যুবককে আটক করেছে র‌্যাব-৭।

রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টায় র‌্যাব-৭ সিপিসি-৩ এ চান্দগাঁও ক্যাম্পে ব্রিফিং এই তথ্য জানান র‌্যাব-৭ এর উপ অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান।

আটক মশিউর রহমান নোয়াখালী জেলার সূবর্ণচর থানার কাটাবুনিয়া এলাকার বেলাল হোসেনের ছেলে।

অধিনায়ক মেজর মো. রেজওয়ানুর রহমান জানান, মশিউর দেশের স্বনামধন্য ও খ্যাতনামা মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলোর জনপ্রিয়তাকে পুঁজি করে কোম্পানির নাম ব্যবহার করে ১৩টির অধিক ভুয়া ফেসবুক পেইজ ও ওয়েবসাইট খুলে। নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মাস্টারপাড়ায় একটি বিল্ডিংয়ে অবস্থান করে দীর্ঘদিন অস্বাভাবিক মূল্য ছাড়ের প্রলোভন দেখিয়ে নগদ অ্যাপসের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। সেই সঙ্গে দেশের খ্যাতনামা মোবাইল ব্র্যান্ড কোম্পানিগুলোর সুনাম ক্ষুন্ন করেছে। শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাতে সুধারাম থানাধীন মাস্টারপাড়া পাটোয়ারী এলাকায় অভিযান চালিয়ে তার কক্ষ থেকে ২ টি আইপি টেলিফোন, ১ টি রাউটার, ১টি মনিটর, ১ টি সিপিউ, ১টি কীবোর্ড, ১টি মাউস, ১টি চেকবই, ১টি ইসলামী ব্যাংক ভিসা কার্ড, ১টি কার ব্যাগ, ২টি ভিজিটিং কার্ড ও নগদ ১৩ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানে জিনিসপত্র উদ্ধার করা গেলেও মশিউরকে আটক করা যায়নি। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ জুলাই) ভোর পৌনে চারটার দিকে নগরের উত্তর পতেঙ্গা এলাকা থেকে মশিউর রহমানকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ১টি অপ্পো এফ ১৭ প্রো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে বিভিন্ন স্বনামধন্য মোবাইল কোম্পানির নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে ভুয়া বিজ্ঞাপন দিয়ে নগদ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করতো বলে স্বীকার করে।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...