মদের বড় চালান আটকের একদিন যেতেই আবার মিললো চট্টগ্রাম বন্দরের ভেতর এক কনটেইনার মদ। কাস্টম হাউসের কর্মকর্তারা মদের এই চালানটি আটক করেছে।
রোববার (২৪ জুলাই) দুপুরে কাস্টম হাউসের এআইআর শাখা এ চালানটি আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন এআইআর শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক। তিনি জানান, ওই কনটেইনারে কি পরিমাণ, কোন কোন ব্রান্ডের মদ রয়েছে তা এখনো জানানো সম্ভব নয়। ইনভেন্ট্রি শেষে কি পরিমাণ কোন ব্র্যান্ডের মদ তা জানানো হবে।
এর আগে শনিবার (২৩ জুলাই) বন্দর থেকে খালাস হওয়া দুই কনটেইনার মদ নারায়ণগঞ্জ থেকে ফেরত আনা হয়েছে। চালানটি টেক্সটারড ইয়ার্ন পলিয়েস্টার রিসাইকেলড পোস্ট ঘোষণায় গত ১৬ জুলাই চীন থেকে এসেছে নিলফামারীর উত্তরা ইপিজেডের ডনগ জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি লিমিটেডের নামে।

