শুক্রবার, ১৯ জুন ২০২৬

চমেকে ডেন্টাল প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ঈসা চৌধুরী নামে এক ডেন্টাল প্রভাষকের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেছেন নারী সহকর্মী। এ নিয়ে গত ২০ জুলাই চমেক অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগে বলা হয়, গত ২৬ জুন থেকে দন্ত চিকিৎসক ও চমেক প্রভাষক মো. ঈসা চৌধুরীর প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। গত ৭ জুলাই বিকালে ডা. ঈসা চৌধুরীর কাছে চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানীর শিকার হন। ভবিষ্যতে অন্য কোনও নারী যেন এমন পরিস্থিতির স্বীকার না হয় সেজন্য এ নির্যাতনের সুবিচার প্রার্থনা করেন তিনি।

এদিকে, অভিযোগ গ্রহণের পর অভিযুক্ত শিক্ষককে চট্টগ্রাম বিভাগের বাইরে বদলি করার জন্য চমেক অধ্যক্ষ স্বাস্থ্য অধিদফতরে চিঠি লিখেছেন। গত বুধবার চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার অধিদফতরের মহাপরিচালক বরাবরে এই চিঠি লেখেন।

এতে উল্লেখ করা হয়, ঈসা চৌধুরীর বিরুদ্ধে এক নারী চিকিৎসককে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে। এই অবস্থায় উল্লেখিত ঘটনায় চমেক চিকিৎসকদের মধ্যে চরম অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকদের উত্তেজনা প্রশমনে জরুরি ভিত্তিতে অভিযুক্ত ঈসা চৌধুরীকে চট্টগ্রাম বিভাগের বাইরে বদলিপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।

জেবি

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...