চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকায় ট্রলির চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মেয়েকে নিয়ে মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন বাবা। এসময় একটি ট্রলি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এসময় তার বাবাও আহত হন।

