রেলওয়ের অব্যবস্থাপনার ঘটনায় রেলের ব্যবস্থাপনায় নিয়োজতি সহজডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।ভোক্তা অধিকার আইনের ৭৬ (৪) ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনি রেলের অব্যবস্থা নিয়ে আন্দোলন করে আসছেন। বুধবার (২০ জুলাই) ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির উপস্থিতিতে এ জরিমানা করা হয়।
নিয়মানুযায়ী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভোক্তা অধিকার আইনের ৭৬ (৪) ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী। প্রাথমিকভাবে বিকাশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
এদিকে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর জানতে চেয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি জানে কিনা, জানলে কী ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
ওই শিক্ষার্থীর বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে বুধবার এ মন্তব্য করেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।
এ সময় আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
দেখে জজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম। এ সময় আদালত বললেন, তিনি হাতকড়া অবস্থায় দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে, এটা দুদক জানে কিনা জানলে কোনো ব্যবস্থা আছে কিনা। এটা জানান।
খুরশীদ আলম খান সাংবাদিকদের আরও জানান, বিষয়টি অফিসে (দুদক) অবহিত করেছি। অফিস তথ্য উপাত্ত দিয়ে আমাকে জানালে আমি আদালতকে জানিয়ে দেব।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, রেলের টিকিট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির একক আন্দোলনের বিষয়ে হাইকোর্ট জানতে চেয়েছেন।
ইমা

