সোমবার, ২৯ জুন ২০২৬

৯৯৯ এ ফোন

সিএমপি কমিশনার পুরস্কৃত করলেন সেই রিক্সাচালককে

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর জিইসি এলাকায় গৃহবধুকে রিক্সা থেকে নামিয়ে ধর্ষণের বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে  জানিয়েছিলেন রিকশাচালক মো. আব্দুল হান্নান। তার তথ্যের ভিত্তিতে খুলশী থানা পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ধর্ষণের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে।

নবনিযুক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বুধবার (২০ জুলাই) এ মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ মো. আব্দুল হান্নানকে পুরস্কৃত করেছেন । নিজ কার্যালয়ে ডেকে এনে তার হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) শাহাদাত হোসেন রাসেল।

উল্লেখ্য, রোববার (১৭ জুলাই) দিনগত রাত ১টায় এক গৃহবধূ রিক্সা করে বাসায় ফেরার পথে জিইসি মোড়ে তিন যুবক রিক্সা থামিয়ে ওই নারীকে জোরপূর্বক সাদিয়া কিচেন সংলগ্ন ফ্লাইওভারের নিচের একটি টঙ ঘরের ভেতরে নিয়ে যায়।

তখন ওই রিকশাচালক কিছুদূর এগিয়ে আরেক রিকশাওয়ালাকে ঘটনা খুলে বলেন। আবদুল হান্নান নামের ওই রিকশাচালক তখন ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে ভুক্তভোগী ওই নারীকে উদ্ধার এবং তিন ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনার পর আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ওই গৃহবধূ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ইমা

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...