চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বিভিন্ন এলাকা থেকে চোরাই সিএনজিচালিত অটোরিক্সাসহ চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরাে অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার সদর থানার দক্ষিণ শুলকিয়ার তাজুল ইসলামের ছেলে মো. সাহাব উদ্দিন (২৫), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠার বাড়ির মৃত আবু বক্করের ছেলে মো. মজিবুর রহমান (৫২) ও পিরোজপুর জেলার নাজিরপুর থানার চর রঘুনাথ গ্রামের নূর মোহাম্মদ শিকদারের ছেলে মো. ওমর ফারুক প্রকাশ পারভেজ (৪০)।
সোমবার (১৮ জুলাই) দুপুরে বটতল নতুন মাজার ও টেক্সটাইল মােড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটের প্রধান পুলিশ সুপার নাইমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আবুল হাশেম নামে একব্যক্তির মালিকানাধীন চুরি যাওয়া একটি অটোরিক্সার সূত্র ধরে সাহাব উদ্দিনকে জাল কাগজপত্র ও সিএনজি অটোরিক্সাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযােগী মাে. মজিবুর রহমান ও মাে. ওমর ফারুককেও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আবুল হাসেম খুলশী থানায় মামলা দায়ের করেন।

