বুধবার, ৪ নভেম্বর ২০২৬

ইয়াবাকান্ড

সাতকানিয়ার ঢেমশা তদন্ত কেন্দ্রর ৩ পুলিশ সদস্যসহ ৬ জন কারাগারে

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ অভিযানে গিয়ে ইয়াবা ও টাকা রেখে দিয়ে মাদক কারবারিকে ছেড়ে দেয়ার ঘটনায় গ্রেফতারকৃত তিন পুলিশ সদস্যসহ ছয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন- সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রে কর্মরত তিন কনস্টেবল শাহ মোহাম্মদ হাসান (২৭), আরাফাত নাজিম উদ্দীন (২৬) ও বিমল চাকমা (৪৬) ও তাদের সহযোগী আরাফাত (১৪), বেলাল (২৮) ও নেজাম উদ্দিন (২৭)। সোমবার (৯ আগস্ট) চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিহান সানজিদা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মঙ্গলবার সাতকানিয়া থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট সাতকানিয়া থানার ঢেমশা তদন্ত কেন্দ্রের তিন কনস্টেবল অভিযানে বের হয়ে দুই ইয়াবা কারবারিকে আটক করেন। পরবর্তীতে তাদের পকেটে থাকা ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা নিয়ে তাদের ছেড়ে দেন। বিষয়টি আরেক পুলিশ সদস্যের অভিযোগের মাধ্যমে অবগত হন সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন ও সাতকানিয়া সার্কেলের এএসপি জাকারিয়া রহমান জিকু। পরে তাদের নির্দেশে ঘটনাটির প্রাথমিক তদন্ত করা হয়।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রোববার আটক করা অভিযুক্ত তিন পুলিশ সদস্যসহ মোট ছয়জনকে। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার সকালে ছয়জনকে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠান।

এই বিভাগের সব খবর

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৫৭টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে কারখানার উৎপাদন সচল রাখতে এবং বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে শ্রমিকদের...

সর্বশেষ

চমেক ও চসিকের ৫৭ স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৩ কোটি টাকার ওষুধ বিতরণ

দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ...

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ও আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ...

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের পরিপ্রেক্ষিতে...

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর...