বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

- Advertisement -
Single page 1st Paragraph

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদে প্রতিবেশি এক চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার উত্তর গগন গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পেশায় ট্রলার চালক ও ৩ কন্যার জনক নিহত হাসান (২৮) উত্তর গগন গ্রামের মহিউদ্দিন এর ছেলে। হাসানের অভিযুক্ত হত্যাকারী তার প্রতিবেশী চাচা সরোয়ার (৪০) পেশায় বলগেট চালক (বালু বোঝাই ট্রলার)।

জানা গেছে, সোহেলের স্ত্রী ফাতেমা এবং সরোয়ারের ভাই সাইদুলের স্ত্রীর সাথে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের জেরে বেশ কিছুদিন পূর্বে সোহেলের স্ত্রী ফাতেমা এবং সাইদুলের স্ত্রীর মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান বাদী হয়ে পিরোজপুরের আদালতে একটি মামলা দায়ের করে এবং গতকাল আদালত থেকে সাইদুলের বাড়ীতে একটি নোটিশ যায়। এ ঘটনায় সরোয়ার হাসানের ওপর ক্ষিপ্ত ছিল।

এরপর, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার সময় সামনে থেকে হাসানের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে সরোয়ার। এতে হাসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখান থেকে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে সরোয়ার।

নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক মো. সোলায়মান জানান, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেবি

এই বিভাগের সব খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত করতে তাদের উপযুক্ত শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা এবং স্বাস্থ্যকর প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জিয়াউর...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে এখানে এসে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন । আজ...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দেওয়া...

সর্বশেষ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

কোমলমতি শিশুদের সুপ্ত প্রতিভা, আকাশচুম্বী আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বিকশিত...

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরের অংশ হিসেবে...

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম...

অনলাইন স্ক্যামিং: চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম নগরীর পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় ‘অনলাইন স্ক্যামিংয়ের’ অভিযোগে গ্রেপ্তার...

চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও...

দুদকের মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক)...