সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চান্দগাঁওয়ে ‘বিষাক্ত মদ’ পানে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরায় মদপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মারা যাওয়া দুজন ব্যক্তি হলেন- উজ্জ্বল (৫২) ও নান্টু (৫০)।  তাদের বাড়ি মধ্যম মোহরার বেচারামের বাড়ি এলাকায়। এ ঘটনায় অসুস্থ অন্য তিনজন হলেন—সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরীর ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে বিষাক্ত মদ পান করেন পাঁচ থেকে ছয় ব্যক্তি। এরপর তাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, মদ পানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়নি। সৎকারের পর ঘটনা জানতে পারে পুলিশ।

এই বিভাগের সব খবর

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি)...

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আজ তৃতীয় সভায় বসছে নিম্নতম মজুরি বোর্ড। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি...

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ...

সর্বশেষ

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার

রাজধানী ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে...

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ

গার্মেন্টস শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের...

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির,...

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল...

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ...

চট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে...