বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের সাবেক এমপি নদভীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি (মামলা নম্বর-৮) দায়ের করেন সংস্থাটির চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক সায়েদ আলম।

মামলায় অভিযোগ করা হয়, নদভীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর অনুসন্ধানকালে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, নদভী তার আয়কর রিটার্নে ২০২০-২১ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) থেকে সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদের বিপরীতে বেতন-ভাতা থেকে সম্মানি ও বকেয়া বেতন ভাতাদি বাবদ মোট ২ কোটি ৭২ লাখ ১৭ হাজার ৫০৪ টাকা উত্তোলন করেন।

বিশ্ববিদ্যালয়ের রেকর্ডপত্র পর্যালোচনার বরাতে এজাহারে বলা হয়, তিনি ওই অর্থ অবৈধভাবে আইআইইউসি থেকে উত্তোলন করেছেন। নদভীর নামে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৩ কোটি ৭৮ লাখ ২১ হাজার ৪৪৩ টাকার। দায় দেনা বাদে তার নিট সম্পদের পরিমাণ পাওয়া যায় ৭ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৩ টাকার। এ ক্ষেত্রে অর্জিত সম্পদের চেয়ে তার বৈধ আয় ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকা কম পাওয়া যায়। অর্থাৎ তিনি অসৎ উদ্দেশ্যে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৩ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ২৩০ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেকর্ডপত্র পর্যালোচনায় দুদক নিশ্চিত হয়েছে এ অর্থ অবৈধভাবে আইআইইউসি থেকে উত্তোলন করেছেন।

দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে তিনি এসব অবৈধ সম্পদ অর্জন করেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

নদভী ২০১৪ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বিতর্কিত নির্বাচনে এমপি নির্বাচিত হন।

এই বিভাগের সব খবর

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে...

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)  খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার...

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার...

সর্বশেষ

আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর...

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার...

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী...

ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

নিষিদ্ধ সংগঠনের আস্ফালন জনগণ সহ্য করবে না : মীর হেলাল

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চবির গবেষণা শিল্প, কৃষি ও মেরিন খাতের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণাকে দেশের শিল্প, কৃষি...