বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মেঘনা আলমকে দুদকে তলব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছে। গত ৪ নভেম্বর দুদকের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ নোটিশ পাঠান বলে জানা গেছে।
মেঘনা আলম মডেলিংয়ের পাশাপাশি উদ্যোক্তা ও রাজনীতির সঙ্গে যুক্ত। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের পর আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মেঘনা আলম। পরে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি তিনি।

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ...

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর)...

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাতকানিয়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

সর্বশেষ

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম...

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত...

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে...

শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন চট্টগ্রাম ওয়াসার

শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানির সংকট মোকাবিলা করে সুপেয়...

মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে...

হীরকজয়ন্তীতে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর চবির সবুজ ক্যাম্পাস

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন...