বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

হীরকজয়ন্তীতে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর চবির সবুজ ক্যাম্পাস

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে আজ দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। প্রিয় বিদ্যাপীঠে ফিরে এসেছেন দেশ-বিদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীরা। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা, শিক্ষকদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, পুরোনো বন্ধু ও সহপাঠীরা মিলে স্মৃতিরোমন্থন আর আড্ডায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাসের সবুজ প্রাঙ্গণ।

সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে হীরকজয়ন্তীর কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা স্তম্ভ মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রা শেষে ছয় দশক পূর্তির কেক কাটা হয়। এরপর আলোচনা সভা, স্মৃতিচারণ এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

হীরকজয়ন্তী উদযাপনকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ পরিবহনব্যবস্থারও আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নগরের বিভিন্ন স্থান থেকে ৫০টি বাস, বিশেষ শাটল ট্রেন এবং ক্যাম্পাসের অভ্যন্তরে চলাচলের জন্য ই-কারের ব্যবস্থা রাখা হয়েছে।

১৯৬৬ সালের ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাকালে কলা অনুষদের অধীনে বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি—এই চারটি বিভাগে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

তখন শিক্ষার্থী ছিলেন মাত্র ২০০ জন, শিক্ষক ছিলেন সাতজন। সীমিত অবকাঠামো ও জনবল নিয়ে শুরু হওয়া বিশ্ববিদ্যালয়টি আজ ছয় দশকের পথ পেরিয়ে বহুমাত্রিক শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

পাহাড়, টিলা আর সবুজে ঘেরা ২ হাজার ৩১২ একরের ক্যাম্পাসে বিস্তৃত হয়েছে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার পরিসর। সময়ের সঙ্গে বেড়েছে বিভাগ, অনুষদ, ইনস্টিটিউট, শিক্ষক-শিক্ষার্থী এবং গবেষণার সুযোগ।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিসরও সেই অগ্রগতির সাক্ষ্য বহন করছে। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসের আয়তন ২ হাজার ৩১২ দশমিক ৩২ একর। নগর থেকে প্রায় ২২ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ক্যাম্পাস দেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হিসেবে পরিচিত।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক প্রশাসনিক তথ্য অনুযায়ী, বর্তমানে এখানে ৪৮টি বিভাগ, ছয়টি ইনস্টিটিউট ও পাঁচটি গবেষণা কেন্দ্র রয়েছে। শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণার জন্য রয়েছে ৯টি অনুষদ। এসব বিভাগ ও ইনস্টিটিউটে প্রায় সাড়ে ২৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাদের পাঠদান ও গবেষণা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন প্রায় ১ হাজার শিক্ষক। এছাড়া শিক্ষার্থীদের আবাসনের জন্য রয়েছে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল।

হীরকজয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসে। কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজন করা হয়েছে মূল অনুষ্ঠানমালার। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে এক বৃহৎ মিলনমেলার।

ছয় দশকের এই পথচলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং দেশের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে।

এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা, প্রশাসন, বিচার বিভাগ, চিকিৎসা, সাংবাদিকতা, সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। তাদের অনেকেই আজ ফিরে এসেছেন স্মৃতির টানে, প্রিয় ক্যাম্পাসের সঙ্গে ছয় দশকের সম্পর্ক উদযাপন করতে।

তাদের মধ্যে একজন চাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের নানা স্মৃতির সাক্ষ্য বহন করছে। তাই তো, সুযোগ পেলেই বারবার ফিরে আসি এই সবুজ ক্যাম্পাসে।’

চবির ২৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ বিন মিজানুর কায়েস বলেন, আসলে এই ক্যাম্পাসে আমার অনেক স্মৃতি। আমরা আমাদের সেই শাটল ট্রেন, ঝুপড়ির আড্ডাগুলো অনেক মিস করছি। সেজন্য আমরা বন্ধুরা মিলে গতকালই ক্যাম্পাসে চলে এসেছি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, হীরকজয়ন্তীর আয়োজন শুধু প্রতিষ্ঠার ছয় দশক পূর্তির আনুষ্ঠানিক উদযাপনেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন সেতুবন্ধ তৈরি করবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

এ বিষয়ে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘চবির হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটেছে আজ।’

এই বিভাগের সব খবর

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য আমিনুর রহমানের বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ...

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর)...

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে সাতকানিয়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

সর্বশেষ

বাঁশখালীতে বিএনপি নেতার বাড়িতে আগুন

চট্টগ্রামের বাঁশখালীতে কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম...

চসিকের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ এনায়েত...

সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ভবনের প্রধান ফটকে...

শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলায় ভাসমান ইনটেক স্থাপন চট্টগ্রাম ওয়াসার

শুষ্ক মৌসুমে চট্টগ্রাম মহানগরীতে পানির সংকট মোকাবিলা করে সুপেয়...

মেঘনা আলমকে দুদকে তলব

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং...

মুরাদপুরে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

চট্টগ্রাম নগরের মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দিয়েছে...