বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : পার্বত্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ মানুষ যেন স্বল্প খরচে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করা। তিনি বলেন, উচ্চবিত্তদের সুবিধা দেওয়া বর্তমান সরকারের মূল লক্ষ্য নয়।

চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে বহুল প্রত্যাশিত নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের অব্যবস্থাপনা ও অনিয়মের জঞ্জাল সরিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে রেলওয়ে খাতকে ঢেলে সাজানো হচ্ছে। বিগত সময়ের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি চরম অবিচার করা হয়েছে। রাষ্ট্রীয় ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করায় পুরো ব্যবস্থাটি ভঙ্গুর হয়ে পড়েছিল। এই ধ্বংসস্তূপ থেকে রেলওয়েকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন। তবে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বর্তমান সরকারের স্বল্প সময়ের প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়েতে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

নতুন ট্রেন সার্ভিস প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল বলেন, বর্তমানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে যাতায়াত করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নতুন কমিউটার ট্রেন চালুর মধ্য দিয়ে উত্তর চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো।

বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নের চিত্র তুলে ধরে তিনি আরও জানান, ইতোমধ্যে বেশ কিছু কোচ নতুন করে সংস্কার করা হয়েছে এবং আরও নতুন কোচ ও ইঞ্জিন আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি-পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।

উদ্বোধন হওয়া ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ নামের প্রতিটি ট্রেনে ৭টি করে কোচ যুক্ত থাকছে। এর মধ্যে রয়েছে ৫টি শোভন শ্রেণির কোচ, ১টি পাওয়ার কার এবং ১টি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির প্রতিটি কোচে ৬০টি করে মোট ৩০০টি এবং এসএলআর কোচে ৩৪টিসহ প্রতিটি ট্রেনে সর্বমোট ৩৩৪টি আসন ব্যবস্থা রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের প্রত্যাশা, এই নতুন সার্ভিসের ফলে চট্টগ্রাম নাজিরহাট রুটে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

এই বিভাগের সব খবর

খাতুনগঞ্জে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আটক ২

চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ...

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের...

ইচ্ছেমতো টাকা তুলতে চান আমানতকারীরা, রেজ্যুলেশন বাতিলের দাবিতে আবারও অবস্থান

ইচ্ছেমতো টাকা তোলার সুযোগ এবং মুনাফার হার অন্যান্য তফসিলি ব্যাংকের সমপর্যায়ে করার দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। আজ মঙ্গলবার চট্টগ্রাম...

সর্বশেষ

খাতুনগঞ্জে বিএনপি নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আটক ২

চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএনপি নেতা মো. শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে...

ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে : প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ...

ইচ্ছেমতো টাকা তুলতে চান আমানতকারীরা, রেজ্যুলেশন বাতিলের দাবিতে আবারও অবস্থান

ইচ্ছেমতো টাকা তোলার সুযোগ এবং মুনাফার হার অন্যান্য তফসিলি...

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন...