মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী মনসুর মুসা

মনীষীদের দৃষ্টান্ত অনুসরণ করে নতুন প্রজন্মও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

‘চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক মনসুর মুসা বলেছেন, আমরা যে চট্টগ্রাম শহরকে একটি ছবির মত শহর হিসেবে দেখে গিয়েছিলাম, সেই শহর এখন দেখা যায় না। পাহাড় পর্বত টিলা কেটে বন উজাড় করে প্রায় অপরিচিত করে তুলেছে শহরটিকে। তাছাড়া যেই শহরে আমরা আনন্দের সঙ্গে মাঠে-ঘাটে খেলাধুলা করতাম, এখন সেই শহরটি বসবাসের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে এই শহরটিকে আর শহর বলা যাবে কিনা আমার সন্দেহ আছে। তিনি বলেন, আবদুল করিম সাহিত্যবিশারদ, আবদুল হক চৌধুরীর মত গবেষক, মুহাম্মদ এনামুল হকের মতো সাহিত্যিক এই চট্টগ্রামে বেড়ে উঠেছেন এবং সারাদেশে নেতৃত্ব দিয়েছেন। নতুন প্রজন্ম যদি এদের দৃষ্টান্ত অনুসরণ করে, তারাও একদিন বিশ্বে গৌরবের আসনে আসীন হবে।
গত ১৫ নভেম্বর চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় এসব কথা বলেন। তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ সম্মানী তুলে দেওয়া হয়।
শিক্ষাবিদ রীতা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভারসিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল আমিন চৌধুরী, লোকসাহিত্য গবেষক সৈয়দা আঁখি হক। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ-এর পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাবন্ধিক এস এম আবদুল আজিজ, সংক্ষিপ্ত জীবন-বৃত্তান্ত উপস্থাপন করেন বাচিকশিল্পী আয়েশা হক শিমু। আলোচনায় অংশ নেন একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিঞা, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, কবি-শিশুসাহিত্যিক অরুণ শীল, গল্পকার জিন্নাহ চৌধুরী, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, কবি জসিম উদ্দিন খান, প্রাবন্ধিক রিটন কুমার বড়ুয়া, গল্পকার ফারজানা রহমান শিমু, প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর, কবি-নাট্যজন সনজীব বড়ুয়া, কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল প্রমুখ।
বক্তারা বলেন, ভাষার বিশুদ্ধিচেতনা ব্যাপারটি পুরাপুরি ভাষাতাত্ত্বিক নয়, সমাজতাত্ত্বিক। ভাষাকে সমাজের সঙ্গে সম্পর্কিত করে বিশ্লেষণ করতে হবে, সমাজবিচ্ছিন্ন করে নয়। মনসুর মুসা এমন এক ভাষাবিদ, যাঁর কাজ আধুনিক ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখায়; সমাজভাষাবিজ্ঞানে, মনোভাষাবিজ্ঞানে এবং ভাষা-পরিকল্পনায়। মানুষের ভাষা-সমস্যা সম্পর্কে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তুর্কীভাষা আন্দোলন, শ্রীলঙ্কার ভাষা-সমস্যা, আসামের ভাষাদাঙ্গা, বাঙলা ভাষা ও রাজনীতি, প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকের ভাষাতাত্ত্বিক মূল্যায়ন ইত্যাদি গবেষণামূলক প্রবন্ধ দেশে বিদেশে সুধীজনের দৃষ্টি আকর্ষণ করেছে। এ উপলক্ষে শিল্পশৈলীর বিশেষ সংখ্যা প্রকাশিত হয়।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় পর্যালোচনা...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১)সদস্যরা। এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের...

সর্বশেষ

রামিসা হত্যা মামালায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যার...

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে...

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন...

হজে বর্ধিত ও অব্যবহৃত কোটায় নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

হজ-২০২৭ সালের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায়...

কাট্টলি রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে পুড়েছে জেলেপল্লির ৩০ ঘর

চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীস্থ রাণী রাসমণি ঘাট এলাকার জেলেপল্লিতে...

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম...