সোমবার, ২৯ জুন ২০২৬

বন্দর নগরীতে দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে চসিকের জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন

- Advertisement -
Single page 1st Paragraph

চলমান অতি বর্ষণে চট্টগ্রাম নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে টাইগারপাসস্থ নগর ভবনের কনফারেন্স রুমে জরুরি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বলেন, সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোন ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় চসিকের জরুরি নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগের নম্বরÑ ০১৭১৭-১১৭৯১৩ এবং ০১৮১৮-৯০৬০৩৮।

কালাম চৌধুরী আরও বলেন, ‘নগরীর আকবর শাহ এলাকায় পাহাড় ধ্বস পরিদর্শনে যান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম, চসিক সচিব খালেদ মাহমুদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। তারা পাহাড় ধ্বস এলাকায় উদ্ধার কাজে তদারকী করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান।’

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...