সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

জিইসি মোড়ে ফুটপাত দখলদারদের সরে যেতে ৭ দিনের আলটিমেটাম চউকের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যানজটের অন্যতম হটস্পট চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে পার্কিংয়ের জায়গা দখল করে বাণিজ্যিক স্থাপনা, ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ ও অনুমোদনহীন সাইনবোর্ড দেওয়াসহ নানা অনিয়মের চিত্র পেয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এসব অনিয়ম দূর করে ভবন ও বাণিজ্যিক স্থাপনায় শৃঙ্খলা ফেরাতে রোববার বিকেলে অভিযান চালিয়েছে সংস্থাটি।

অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনিয়ম সংশোধন এবং অনুমোদিত নকশা উপস্থাপনের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের নেতৃত্বে জিইসি মোড়সংলগ্ন সেন্ট্রাল প্লাজা, কামাল স্টোরস্থ ভবন, মেরিডিয়ান রেস্টুরেন্টের ভবনসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনায় পরিদর্শন চালানো হয়। সড়কের অপর পাশে সিটি করপোরেশন ভবন থেকে নাসিরাবাদ বয়েজ স্কুল পর্যন্ত এলাকাও পরিদর্শন করেন চউকের কর্মকর্তারা। সেন্ট্রাল প্লাজায় তিনটি মার্কেট থাকার কথা জানানো হলেও পরিদর্শনের সময় কোনো মার্কেট কর্তৃপক্ষই চউকের অনুমোদিত নকশা দেখাতে পারেনি। পরে সাতদিনের মধ্যে নকশা নিয়ে চউক কার্যালয়ে সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানের অননুমোদিত স্থানে স্থাপিত সাইনবোর্ড এবং ফুটপাত দখল করে রাখা দোকানের বর্ধিত অংশও নজরে আসে। এসব স্থাপনা ও দখল সরিয়ে পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে চউক। একইসঙ্গে ভবনগুলোর অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং ও অন্যান্য নির্ধারিত জায়গা ব্যবহারের বিষয়টিও খতিয়ে দেখা হয়।

চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘জিইসি মোড় নগরের যানজটের অন্যতম হটস্পট। এখানে বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বাণিজ্যিক ভবন পার্কিংয়ের জায়গায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছে। পাশাপাশি পথচারীদের চলাচলের পথ দখল করে দোকানের মালামাল রাখা হয়েছে।’

তিনি বলেন, ‘প্রথমবারের মতো পরিদর্শন হওয়ায় সংশ্লিষ্টদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে অনিয়ম সংশোধন না করলে চউকের ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে অন্য প্রতিষ্ঠানের নাম ও তথ্য ব্যবহার করে আমদানির অভিযোগে একটি সন্দেহজনক পণ্যের চালান জব্দ করা...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ তুন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী আর নেই। সোমবার (২৮...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে ৮.২৫ টন তামাকসদৃশ পণ্য ও ৯.২৬ টন স্ক্র্যাপ পেপার জব্দ

চট্টগ্রাম বন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে...

মাহাথির মোহাম্মদের সহধর্মিণী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী এবং দেশটির চিকিৎসা...

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...