সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আমেরিকায় সংবর্ধনায় সরোয়ার আলমগীর এমপি

নিউইয়র্ক-ঢাকা ফ্লাইট পুনরায় চালু করতে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আমেরিকায় সফররত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীরকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা। ২৬ সেপ্টেম্বর আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে সমিতির আজীবন সদস্যপদ দেওয়া হয় এবং সম্মাননা প্রদান করা হয়।

প্রবাসীদের দাবির পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, নিউইয়র্কের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। অচিরে এই ফ্লাইট চালু হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে নব্বইয়ের দশকে নিউইয়র্ক ফ্লাইট চালু হয়েছিল। চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার কথাও জানান তিনি। অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) থেকে প্লট বরাদ্দের দাবি তুলে ধরা হলে সংসদ সদস্য সরোয়ার আলমগীর তাৎক্ষণিকভাবে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। এ সময় সমিতির সঙ্গে সিডিএর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে প্রবাসীদের দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। সরোয়ার আলমগীর আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালু করেছে, যা প্রবাসীদের বিভিন্ন সেবা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি ৩১দফার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার কথা উল্লেখ করেন।

জাতীসংঘের ভাষণের কথা স্মরণ করে সাংসদ সরোয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিশ্ব জুড়ে প্রশংসায় ভাসছেন। কারণ তিনি তাঁর ভাষণে শান্তির কথা বলেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বশান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের উন্নয়ন নিয়ে সরকারের নীতি ও পরিকল্পনার কথাও তুলে ধরেন ।

চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস মিয়া, মোহাম্মাদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আযম, মোস্তফা কামাল বাবুল, মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম, বাংলাদেশ সমিতির ফিরোজ আলম। এ সময় চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি হিসেবে প্রতিষ্ঠায় সিডিএর মাস্টার প্ল্যানকে (২০২৫–২০৫০) আরো সমৃদ্ধ, বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানসহ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি  ছোট কিন্তু এটি একটি অপরূপ সৌন্দর্যের শহর। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন...

সর্বশেষ

সিডিএর মাস্টার প্ল্যান আরো বাস্তবসম্মত করতে হবে : সমন্বয় সভায় মেয়র

চট্টগ্রাম শহরকে নান্দনিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি গ্রিন, হেলদি,...

দুদকের মামলায় সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা ঋণ...

বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ...

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...