ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ- ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ওমর আল সাবরীর পবিত্র কোরআন তিলাওয়াত, অহনা তালুকদারের গীতা পাঠ এবং আরাধ্য বড়ুয়ার ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেক্টর এণ্ড কো-অর্ডিনেটর (শিক্ষা) লে. কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অব.)। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুর রহমান।
প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা বিষয়ে ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ও জিবি সদস্য সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ। এরপর নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে নাইমা ইসলাম ও জেরিন জাহারা অনুভূতি ব্যক্ত করেন।
আয়োজক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে মাইশা আলম, তারান্নুম চৌধুরী ও ফাতিমা ওয়াহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী কলেজের বিগত দিনের সাফল্য তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এবং রেক্টর মহোদয় বর্তমান বিশ্বায়নের আগামী দিনের সাফল্য অর্জনের জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, পুঁথিগত লেখাপড়ার পাশাপাশি এআই-এর যুগে বহুমুখী জ্ঞান ও নির্ভরযোগ্য পারদর্শিতা অর্জনের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জাহীন বিনতে রশীদ, তাবিনা চৌধুরী তৃণা ও লাবিবা বিনতে মোমেন।
অনুষ্ঠানের শেষে প্রভাষক বিপ্লব করের প্রযোজনায় সহকারী অধ্যাপক জান্নাতুন নাহার, শিউলি মহাজন, প্রভাষক পুজা বড়ুয়া, প্রদর্শক সুইটি দে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

