চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাস্থ বেপজা এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) রাতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোস্তফা ইপিজেড থানার কর্ণফুলী ব্যাংক কলোনির মৃত আবদুল সরকারের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) সূত্রে জানা গেছে, ইপিজেড এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন মোস্তফা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে দশটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

