শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ১২ জন করোনায় আক্রান্ত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ১২ জন আক্রান্ত হয়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ১২ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজ পাঠানো রিপোর্টে এ সব তথ্য মিলেছে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরির মধ্যে মাত্র ৬’টিতে গতকাল করোনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে সর্বোচ্চ ১৬৯টি নমুনা পরীক্ষায় একটিতেও ভাইরাসের প্রমাণ মেলেনি।

ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরন ও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩ জন করে পজিটিভ পাওয়া যায়। এখানে যথাক্রমে ২৭ ও ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। মেডিক্যাল সেন্টার হাসপাতাল, এপিক হেলথ কেয়ার ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ২ জন করে শনাক্ত হয়। এ তিন ল্যাবে যথাক্রমে ১৫, ২৫ ও ২৭ জনের নমুনার ক্লিনিক্যাল টেস্ট হয়। আক্রান্ত ১২ জনই শহরের।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, শেভরনে ১১ দশমিক ১১ শতাংশ, ইম্পেরিয়াল হাসপাতালে ১০ দশমিক ৭১, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩ দশমিক ১৩, এপিক হেলথ কেয়ারে ৮, মেট্রোপলিটন হাসপাতালে ৭ দশমিক ৪১ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ০ শতাংশ।

এদিন, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, ল্যাব এইড, এভারকেয়ার হসপিটাল ল্যাব ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট করা হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি।

গতকালের ১২ জনসহ জেলায় করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এখন ১ লাখ ২৬ হাজার ৭২৭ জনে। এদের মধ্যে শহরের ৯২ হাজার ১৮৪ ও গ্রামের ৩৪ হাজার ৫৪৩ জন। গতকাল করোনায় শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৮ জন।

এই বিভাগের সব খবর

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য...

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ডগড়া...

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের...

সর্বশেষ

তিশা-অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পরবর্তীতে সংগঠনের নির্দেশনা ও...

হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরিকে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে...

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব...

কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে পড়ে শিক্ষকসহ নিহত ২, আহত ৩০

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়েছে...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে...

খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন

খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি...