শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘তালাশ’ ও ‘অমানুষ’

- Advertisement -
Single page 1st Paragraph

সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ ও অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’ সারা দেশে মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। দেশের ৪১ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নিরব ও মিথিলা জুটির প্রথম সিনেমা ‘অমানুষ’। অন্যদিকে ‘তালাশ’ মুক্তি পাচ্ছে দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে। এ সিনেমার মাধ্যমে আদর আজাদের রুপালি পর্দায় অভিষেক হচ্ছে।

গেল বছরের এপ্রিলে শুটিং শুরু হয় ‘অমানুষ’ সিনেমার। বান্দরবানে শুটিং শুরু হলেও রাঙামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং হয় সিনেমাটির।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নীরব অভিনয় করেছেন ডাকাতের চরিত্রে। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘চরিত্রটির জন্য আমাকে যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। সেই সঙ্গে পোশাকের পরিবর্তন ছিল গল্পের পরিবর্তন অনুযায়ী। সিনেমাটির গল্প, চিত্রগ্রহণ ও ম্যাকিং দুর্দান্ত হয়েছে। আমি আশা করি, সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না।’

‘অমানুষ’ সিনেমায় নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা ছাড়াও অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ আরও অনেকেই।

গত বছরের সেপ্টেম্বরের বিএফডিসিতে একটি গানের দৃশ্যের মাধ্যমে শুটিং শুরু হয় সৈকত নাসির পরিচালনায় সিনেমা তালাশের। ঢাকা, কক্সবাজার, বিএফডিসিতে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। সিনেমাটির মাধ্যমে নায়ক হয়ে অভিষেক হয় আদর আজাদের। এতে তার বিপরীতে রয়েছেন হাটথ্রব নায়িকা শবনম বুবলী। সিনেমাটি যুক্ত হওয়ার বিষয়ে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

জেবি

এই বিভাগের সব খবর

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, "সিডিএ কর্ণফুলী হাউজিং সোসাইটি হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক ও আধুনিক আবাসিক প্রকল্প, তাই এই প্রকল্পের...

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বান্দরবান জেলার লামা উপজেলায় প্রথমবারের মত কেন্দ্রীয়ভাবে...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর দেশের জনগণ সরাসরি ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক...

সর্বশেষ

সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প – সিডিএ চেয়ারম্যান 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন,...

লামায় কেন্দ্রীয় ‘জলকেলি উৎসব’ -এ মেতেছে হাজারো মারমা কিশোর-কিশোরী, তরুণ-তরুণী

মারমা জনগোষ্ঠীরা পুরোনো বছরের সব গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর...

বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকেরও বেশি সময় পর...

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর আজ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে আজ শনিবার (২৫ এপ্রিল) শুরু...

প্রধানমন্ত্রীর ‘রংধনু জাতি’ গঠন প্রত্যয়ের বাস্তব প্রতিফলন হাটহাজারী : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ নয়, দেশের সবার অধিকার সমান: আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...