রবিবার, ২১ জুন ২০২৬

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে র‌্যাব-৭-এর একটি দল বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দূরছড়ি বাজারের হাজীপাড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমশের পাড়া এলাকার আব্দুল মোনাফের ছেলে। চট্টগ্রাম র্যাব-৭এর সহকারী পরিচালক(মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর. এম. মোজাফফর হোসেন, আইয়ুবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আইয়ুব তার আত্মীয় শাহ আলমের বাড়িতে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আইয়ুবকে র‌্যাব বাঘাইছড়ি থেকে আটক করেছে। উল্লেখ্য, গত ১৩ জুন (শনিবার) বেলা দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারের মোড়ে আশরাফিয়া ফার্মেসীর সামনে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। তাকে হত্যার ঘটনাস্থলসহ পুরো রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে প্রতিবাদে উত্তাল হয়ে পড়ে। তিনি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল খালেক চৌধুরী ছেলে। তিনি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। এবং রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর অনুসারী।

হত্যাকাণ্ডের ৬০ ঘন্টা পর নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অনুসারী মো. রায়হানকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই বিভাগের সব খবর

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

সর্বশেষ

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...