বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

সীতাকুণ্ড প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ” ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন হয়েছে। গতকাল সকালে উপজেলার কুমিরাস্থ আলেকদিয়া এলাকায় এ সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে ” ফ্রাইডে ফর হেলথ” এর আয়োজনে কেক কাটা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত শরীরচর্চা বিষয়ে সেমিনার, আলোচনা সভা, স্মৃতিচারণ, প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

ফ্রাইডে ফর হেলথ” সংগঠনটি মূলত একটি স্বাস্থ্য সচেতনতামূলক ক্লাব, যা মানুষের দৈনন্দিন ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য ও ফিটনেসের প্রতি মনোযোগ দেওয়ার চর্চা বাড়াতে সাহায্য করে। সুস্থ জীবনযাপনের জন্য সপ্তাহের অন্তত একটি দিন স্বাস্থ্যের উন্নতির জন্য রাখা। এই ধারণার ওপর ভিত্তি করে এটি পরিচালিত হয়। এলাকার যুবক-তরুণদের স্বাস্থ্য নিয়ে মূলত কাজ করে থাকে এ ক্লাব।

প্রতি শুক্রবার ভোরে এ ফিটনেস ট্রেইনারের মাধ্যমে শারীরিক অনুশীলন, ডায়েট চার্ট তৈরি ও কন্ট্রোল করা, শরীরের গঠনের ভিত্তিতে ব্যায়াম করা হয়। স্বাস্থ্য ক্লাব ” ফ্রাইডে ফর হেলথ”এর প্রতিষ্ঠাতা মোঃ বখতিয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডারেটর  গোলাম মোক্তাদের তারেক, মেন্টর মোঃ নূর উদ্দীন,  মুরাদ হাসান সূজন, আশরাফুল তাসনিম, মামসেদ হোসেন ছোটন, সিনিয়র সদস্য কামরুল ইসলাম দুলু,  মোঃ আলমগীর হোসেন, সদস্য জুনাইদ খান সাইফুল, ট্রেইনার ইকবাল হোসেন মুন্নাসহ সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...