বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাউজানের ঐতিহ্য বাহী দারোগা বাড়ির পূনর্মিলনি, মিলন মেলা প্রীতি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মঈনুদ্দীন কাদের লাভলু
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান পৌরসভার ঐতিহ্যবাহী বাড়ি দারোগা বাড়ির ” প্রজম্ম থেকে প্রজম্মে, গড়ে উঠুক হৃদয়ের বন্ধন” শিরোনামে ১ম বারের মত মিলন মেলা ও প্রীতি সম্মেলন বাড়ির উঠোনে অনুষ্ঠিত হয়। এ বাড়ির ইতিহাস, ঐতিহ্য, খ্যাতি, সুনাম সমুজ্জ্বল , শুধু বাড়ি নয়, বাড়ির অনেক মানুষেরও রয়েছে দেশ জুড়ে খ্যাতি । দারোগা বাড়ি ও বাড়ির কৃতী পুরুষদের অবদান বাড়ির পরিচিতিকে আরো সমৃদ্ধ করেছে। বাড়ির সম্মুখে উঠোন, মুখে রয়েছে তোড়ন, ঈদগাহ, মসজিদ আছে, আছে ছায়া সুনিবিড়, বিশাল পুকুরের পাড়ে গাছ পালা বেষ্টিত সবুজ কবরস্থান
এখানে শুয়ে আছে দেশের অনেক খ্যাতিমান এ বাড়ির সন্তান। আজ তাদের ওয়ারিশগণ এক হয়েছে প্রীতির মাধ্যমে, মিলনের উৎসবে। আজ সাজ সাজ রঙিন উৎসবে মেতে উঠেছে নবীন, প্রবীণ বাড়ির সকল আত্মীয়, পরিজনেরা। স্মৃতি রোমন্থনে অনেকেই আশা করেন এ ধরনের আয়োজন যেন প্রতি বৎসরই করা হয়।

অনুষ্ঠানের চারপাশ আলোকসজ্জা ও পুরো বাড়ি যেভাবে সাজিয়েছে, তা সত্যিই অসাধারণ।দারোগা বাড়ির সকল পরিবারের সদস্যরা আত্মীয় পরিজনদের মিলন মেলার খানিক দূরে শীতল কবরস্থানে শুয়ে থাকা কবরবাসিদের আত্মার শান্তি কামনা করা হয়।

এরপর দারোগা বাড়ির সন্তান, স্বজন- আত্মীয় পরিজনের বিভিন্ন প্রজন্ম— নিয়ে ঐতিহ্যবাহী বাড়ির পারিবারিক মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে দারোগা বাড়ি ফাউন্ডেশন গঠন করা, ওয়েব সাইটের মাধ্যমে বংশ সজরা সংরক্ষণ করার ঘোষণা দেওয়া হয় এবং সমবেত সকলের প্রতি উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য ধন্যবাদ জানানো হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে আহবায়ক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আ.ন.ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় আলোচনা ও স্মৃতি চারণ করা হয়। এতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকা আগত অনেক গুণিজন ও সদস্যরা আলোচনায় অংশ নেন। এরমধ্যে বুয়েটের শিক্ষক লিটন, ডা কামরুন নেসা, মোহম্মদ তারেক, মো হেলাল উদ্দিন, আদিবুল ইসলাম, মো মঈন উদ্দিন, শিরীন আকতার, মঈনুদ্দীন কাদের লাভলু প্রমুখ।
শেষে ধন্যবাদ বক্তব্য রাখেন আয়োজক কমিটির সচিব সাপ্তাহিক স্লোগান সম্পাদক সাংবাদিক মোহম্মদ জহির।

অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করতে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়— পুরুষদের জন্য বল নিক্ষেপ, দৌড়, লং জাম্প, মেয়েদের জন্য বালিশ খেলা এবং চেয়ার খেলা বিশেষ আকর্ষণ ছিল।
খ্যাতনামা আমন্ত্রিত টিভি শিল্পী উজ্জ্বল কারন, আতিকুল ইসলাম সহ পরিবারের নতুন প্রজন্মের অংশগ্রহণে শিশু-কিশোরদের জন্য ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বিভিন্ন মনো মুগ্ধকর গান পরিবেশন করা হয়।
অংশগ্রহনকারীদের জন্য আয়োজন করা হয় র‍্যাফেল ড্র, যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ২০ জন বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান,যেখানে বাহারি রকমের খাবারের সমারোহ ছিল চোখে পড়ার মতো।দিনব্যাপী আয়োজনে ছিল পিঠাপুলি,মালাই চা, জিলাপিসহ নানা মুখরোচক নাস্তা।
পূণর্মিলনী ও প্রীতি সম্মেলন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা নিকট পরিজনদের যোগদান করেন। এতে বিভিন্ন পরিবারের চার শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
যার মধ্যে অনেকেই দূর দূরান্ত থেকে এসে পুরো আয়োজনকে এক প্রাণবন্ত ও আনন্দঘন মিলনমেলায় পরিণত করে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো সাইফুদ্দীন।
সব মিলিয়ে, দারোগা বাড়ির এই আয়োজন পারিবারিক বন্ধন, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে—যা চট্টগ্রামের অন্যান্য পরিবারগুলোর জন্য একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে থাকবে।

এই বিভাগের সব খবর

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান, তারেক রহমান আজ...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার পতন করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

সর্বশেষ

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম...

ফুটপাত থেকে অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদ চসিক মেয়রের

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার পর্যন্ত...

বিদেশ থেকে এআই ভিডিও দিয়ে সরকার পতন করা যাবে না : মীর হেলাল

বিদেশে বসে এআই দিয়ে ভিডিও তৈরি করে বাংলাদেশের সরকার...

বান্দরবান শহরকে পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : পার্বত্যমন্ত্রী

প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বান্দরবান পার্বত্য জেলাকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও...

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

ইউক্রেনের যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল...

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক শিক্ষামন্ত্রী ও চট্টগ্রাম-৯ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুল...