শিক্ষাবান্ধব পরিবেশ, শৃঙ্খলাপূর্ণ একাডেমিক আবহ এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জানে আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শফি কমান্ডার। দশম শ্রেণির শিক্ষার্থী প্রত্যয় বড়ুয়া ও তুফা শীলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী শামসুল হক বাবু ও নুরুল আবচার চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার মালেক, সিরাজ মিয়া মেম্বার, আজাদ হোসেন বাবর ও চৌধুরী মোহাম্মদ সাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পক্ষ থেকে অনুষ্ঠানে পরীক্ষর্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন জব্দুল হক, দেবু প্রসাদ বড়ুয়া, রাসেল আচার্য্য, কমল বড়ুয়া, আইরিন দিলরুবা, বিবি ফাতেমা, ফাতেমা নার্গিস, আবুল ফয়েজ ও জাফর ইকবাল প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের মনোবল দৃঢ় রেখে অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও নৈতিকতার সঙ্গে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। বিদায় পরীক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন হিমাদ্রি ধর। এ সময় শিক্ষার্থীদের আবেগঘন স্মৃতিচারণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ঐশি চৌধুরী ও অর্ক ভট্টাচার্য। বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া সুলতানা মাহি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের মোট ২৫৪ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে আশীর্বাদ ও শুভেচ্ছা হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা মোক্ষদা রঞ্জন রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিদায়ের ক্ষণে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ছবি তোলা, গল্প-আড্ডা ও আবেগঘন স্মৃতিচারণে মেতে ওঠে। পুরো আয়োজনটি ছিল শিক্ষাজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্নিগ্ধ ও স্মরণীয়।
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন।
জাতিসংঘ সাধারণ...