রবিবার, ২ আগস্ট ২০২৬

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে – জেলা প্রশাসক,চট্টগ্রাম

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, চা-শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দীর্ঘদিন ধরে তারা নানা বঞ্চনার শিকার। তাদের জীবনমান উন্নয়ন ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজীত চা-শ্রমিকদের আবাসন কর্মসূচির আওতায় ঘরের চাবি হস্তান্তর, উপহার সামগ্রী প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা হবে। চা-শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি একটি রাধাচূড়া গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নবনির্মিত ৮টি ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং ১০০ জন চা-শ্রমিকের মাঝে পোশাক বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী এবং ভূজপুর থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারের এই ধরনের কার্যক্রম চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...