বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ডিডিআরসি’র উদ্যোগে চট্টগ্রামে তিন দিন ব্যাপি প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ডিজএ্যাবল্ড ডেভেলপমেন্ট এন্ড রিসার্স সেন্টার (ডিডিআরসি) এর উদ্যোগে ৭ এপ্রিল ২০২৬, সকাল ১০ টায় ডাবলমুরিং থানা রিসোর্স সেন্টার, টাইগারপাস, চট্টগ্রাম এ তিন দিন ব্যাপী প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক কেয়ারগিভার প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল করিম, প্রধান ইনষ্ট্রাক্টর, থানা রিসোর্স সেন্টার, ডাবলমুরিং থানা। সভায় সভাপত্তিব করেন জনাব শহীদুল ইসলাম সাজ্জাদ, নির্বাহী পরিচালক ডিডিআরসি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশু ও যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমাজ সেবা কার্যালয়ের সেবাসমূহ সম্পর্কে সবাইকে অবগত করেন এবং সেবা গ্রহণ করার জন্য সবাইকে উদ্ভুদ্ধ করেন। তিনি উপস্থিত কেয়াারগিভারদেরকে অনুরোধ করেন, শিশুকে ১০ বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে। প্রধান অতিথি আরো বলেন, প্রতিবন্ধী শিশুর সঠিক সনাক্তকরণ এবং তাদের প্রাথমিক পদক্ষেপ গ্রহণ বিষয়ে ডিডিআরসির গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন, এসকল পদক্ষেপ আজকের প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যতের উপযুক্ত নাগরিক হেসেবে গড়ে তুলবে।

সভায় মোঃ ইসহাক মিয়া, ডিডিজআরসি প্রোজেক্ট কোঅর্ডিনেটর প্রকল্পের বিষয়ে অবহিত করেন যে, ডিডিআরসি “মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুসন অব চিলড্রেন এন্ড ইয়ুথ উইদ ডিজ্যাবিলিটিস ইন অল ডোমেইন অব সিবিআর” নামে একটি কর্মসূচী বিগত জানুয়ারী ২০২৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৮ নং শুলকবহা, ৯ নং উত্তর পাহাড়তলী, ১৩ নং পাহাড়তলী ও ১৪ নং লালখান বাজার এলাকায় এলাকায় শুরু করেছে। প্রকল্পটিতে সহযোগিতা প্রদান করছে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং লিলিয়ানা ফন্ডস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল করিম, প্রধান ইনষ্ট্রাক্টর, থানা রিসোর্স সেন্টার, ডাবলমুরিং নুরুন্নাহার বেগম, ডিডিআরসির প্রশিক্ষক এবং সভার সভাপতি জনাব শহীদুল ইসলাম, নির্বাহী পরিচালক, ডিডিআরসি।  জনাব শহীদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুসহ প্রতিটি শিশু ডিডিআরসির নিকট গুরুত্বপূর্ণ। সকল শিশুকে প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, ক্ষমতায়ন এবং সামাজিক বিষয়ে সহযোগিতা প্রদান করা হচ্ছে। ডিডিআরসির প্রচেষ্টার পাশাপাশি প্রতিবন্ধী শিশুর কেয়ারগিভারগণও শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই কেয়ারগিভারদের দক্ষতা বৃদ্ধির জন্য তিন দিন ব্যাপি কেয়ারগিভার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। সকলকে মনোযোগ সহকারে প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞান ব্যবহারিকভাবে কাজে লাগিয়ে প্রতিবন্ধী শিশুদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।

প্রশিক্ষণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের ২৫ জন শিশুদের অভিভাবকগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...