ফটিকছড়িতে গর্তের পানিতে পড়ে সাকি আকতার(৯) ও সানজিদা আকতার(৯) নামের দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
আজ ৫ এপ্রিল রবিবার উপজেলার ভুজপুর থানার পশ্চিম ভুজপুর করিম বাপের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাকি আকতার উক্ত এলাকার হাবিবুর রহমানের কন্যা ও নিহত সানজিদা আকতার জাকির হোসেনের কন্যা। জানা যায়,নিহত শিশুরা মাদ্রাসা থেকে ফেরার পথে ব্রিক ফিল্ডের মাটি কাটা গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু ঘটে। স্থানীয় বাসিন্দা বাদশাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
