শনিবার, ১৩ জুন ২০২৬

গণহত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের শ্রদ্ধা ও মোমবাতি প্রজ্বলন

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং বধ্যভূমি প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বলন, শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সাংবাদিক মোস্তফা কামরুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, সমাজসেবা অফিসার রাজিব আচার্য্য, সমবায় অফিসার এম এ শহিদ ভুঁঞা, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, মোহাম্মদ কামাল, খায়রুল বশর ও এলএমজি ইলিয়াছ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ছফি উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, লেলাং প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের আহমদ আলী চৌধুরী ও সম্পাদক সোলাইমান আকাশ, ইউপি সদস্য ইফতেহার উদ্দিন মুরাদ, রুমা আক্তার, মাওলানা ওসমান, তফজ্জল হোসেন রফিক, অনিতা রাণী নাথ, সচিব খায়রুল আসলামসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল গণহত্যার স্মৃতি তুলে ধরে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণ প্রসঙ্গে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি চারণের প্রতিটি শব্দের সাথে রক্ত মিশে আছে, এই রক্তের ঋণ শোধ করার নয়।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...