শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাই যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার শহরের কবিতা চত্বর সমুদ্র সৈকত এলাকায় ছুরিকাঘাতে জুলাইযোদ্ধা খোরশেদ আলম নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা নারী জুলাইযোদ্ধা তারিনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং শাহ্ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা খোরশেদ আলমের ওপর হামলা চালায়। এ সময় তাকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত হন।

পরে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার পেট ও পায়ে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কক্সবাজার শহরে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে হাসপাতালের সামনে ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।

তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে কবিতা চত্বরে অবস্থানকালে খোরশেদ আলমের ওপর হামলা চালানো হয়েছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তারা

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে রয়েছে।

এই বিভাগের সব খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায়...

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই...

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর...

সর্বশেষ

খাগড়াছড়িতে ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের উপজেলা সমন্বয়ক নীতিদত্ত চাকমাকে গুলি...

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম...

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায়...

স্বাধীনতার চেতনায় দেশ গঠনের আহবান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে...

ফটিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

চট্টগ্রামের ফটিকছড়িতে যথাযোগ্য মর্যদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস...

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও যথাযোগ্য মর্যাদায় পালিত...