বুধবার, ২৯ জুলাই ২০২৬

ট্রাম্প ইরানে হামলা স্থগিতের পর তেলের দাম কমল ১৩ শতাংশ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের নির্দেশ দেওয়ার পরই বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।

একইসঙ্গে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে এবং চাঙ্গা হচ্ছে শেয়ারবাজার।

আজ সোমবার বার্তাসংস্থা এএফপি জানায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ফলপ্রসূ’ আলোচনা হচ্ছে জানিয়ে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ঘোষণার পরপরই সোমবার বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৬ ডলারে নেমে এসেছে।

একইভাবে, যুক্তরাষ্ট্রের প্রধান তেলের বাজার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে তেলের দাম ১৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।

ট্রাম্পের ঘোষণার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে পারে এবং আকাশচুম্বী তেলের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসতে পারে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনের আভাসে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বড় ধরনের পতন ঘটেছে ও বিপরীতে চাঙ্গা হয়ে উঠেছে শেয়ারবাজার।

রয়টার্স জানায়, আজ সোমবার ডলারের সূচক ০ দশমিক ৩ শতাংশ কমেছে। আর ইউরোর দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ১ দশমিক ১৫৮ ডলারে পৌঁছেছে, যা আগে ১ দশমিক ৪৮৭ ডলারের কাছাকাছি ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন শেয়ারবাজারের সূচক ২ শতাংশের বেশি বেড়েছে। ইউরোপীয় শেয়ারবাজারের সূচক দিনের শুরুর ২ দশমিক ২ শতাংশ লোকসান কাটিয়ে ০ দশমিক ৭ শতাংশে ফিরে এসেছে।

যুক্তরাজ্যের আইজি মার্কেটসের চিফ মার্কেট অ্যানালিস্ট সক্রিস বোশাম্প রয়টার্সকে বলেন, ‘এটি যুদ্ধের স্থগিতাদেশ, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি নয়। এখান থেকে পরিস্থিতি কোন দিকে যায় তা আমাদের দেখতে হবে। তবে এই খবরে বাজার যে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তা স্পষ্ট।’

লন্ডনের ব্রাউন ব্রাদার্স হ্যারিম্যানের মার্কেট স্ট্র্যাটেজির প্রধান ইলিয়াস হাদ্দাদ বলেন, ‘এই ইতিবাচক খবরে বাজারের একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখছি। যদি এটি প্রকৃতপক্ষেই উত্তেজনা প্রশমন হয়, তবে আরও বড় ধরনের উত্থান দেখা যেতে পারে।’

‘তবে এটি শুধু রাজনৈতিক কৌশলী বক্তব্য নাকি দীর্ঘমেয়াদী শান্তির বার্তা, তা বলা এখনো কঠিন,’ যোগ করেন তিনি।

সোমবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘গত দুই দিনে মধ্যপ্রাচ্যে আমাদের শত্রুতা চূড়ান্ত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরান অত্যন্ত চমৎকার ও ফলপ্রসূ আলোচনা করেছে।’

তিনি আরও বলেন, ‘এই আলোচনা পুরো সপ্তাহজুড়েই চলবে। আলোচনার গতিপ্রকৃতি ও মেজাজের ওপর ভিত্তি করে আমি আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিতের নির্দেশ দিয়েছি।’

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...