বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগংয়ের রমাদান সেবা কার্যক্রম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগংয়ের উদ্যোগে গত ১৩ মার্চ চকবাজার কলেজ রোড সংলগ্ন লায়ন্স সার্ভিস কমপ্লেক্স প্রাঙ্গণে রমাদান সেবা কার্যক্রমের অংশ হিসেবে একগুচ্ছ সেবা কার্যক্রম সম্পন্ন হয়। সেবা কার্যক্রমের মধ্যে ছিল লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে আর্থিক অনুদান প্রদান, একটি হেফজ ও এতিমখানায় নগদ অর্থ সহায়তা প্রদান ও ঈদ উপহার বিতরণ, এতিমখানায় ইফতার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান এবং লিও ক্লাব অফ চিটাগং এর ফেলোশিপ মিটিং।

লিও ক্লাব অফ চিটাগং প্রেসিডেন্ট লিও মিনহাজুর রহমান শিহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স সার্ভিস কমপ্লেঙের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লিও অ্যাডভাইজর লায়ন আবু নাসের রনি, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব, সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, লায়ন অনুপম মজুমদার, অ্যাসোসিয়েট ট্রেজেরার লায়ন ডা. অশোক কুমার দাশ, লায়ন মহাদেব ঘোষ, লায়ন ধীরেন ঘোষ, ভোলন বড়ুয়া, ডা. মুকেশ বড়ুয়া, ডা. সুভাস দে, ডা. শিল্পী চৌধুরী, লিও মো. শওকত হোসেন, লিও হোসেন মো. ইমরান নিঙন, লিও শাহাদাত হোসেন সাইফ, লিও মাহমুদুন নবী, মো. জাহেদ উদ্দীন রিপন, লিও ইনতিশার রহমান, লিও সৈয়দ শাহরিয়ার ও লিও মো. নাঈমুল ইসলাম।

লায়ন রেবেকা নাসরিন বলেন, লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগং সবসময় মানবসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রমজান উপলক্ষে পরিচালিত এই সেবা কার্যক্রম তারই একটি অংশ।

তিনি বলেন,সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এগিয়ে আসে, তবে এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বক্তারা বলেন, পবিত্র রমজান মাস ত্যাগ, সংযম ও মানবসেবার মাস। এই মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সহায়তা করা একটি মহৎ উদ্যোগ। এ ধরনের সহায়তা তাদের জীবনে স্বস্তি এনে দেয় এবং সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। বক্তারা বলেন,ভবিষ্যতেও লায়ন্স ও লিও ক্লাব অফ চিটাগং এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...