শনিবার, ১৩ জুন ২০২৬

রাউজানে ইউএনও’র নাম ভাঙিয়ে অর্থ আদায়ের চেষ্টা, সতর্ক থাকার আহ্বান

গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজান উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ব্যবহার করে একটি অসাধু চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ও সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। ভুক্তভোগীদের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল জামানের মালিক মো. হেলাল উদ্দিন জানান, শুক্রবার সকাল থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর (০১৮০৬-৫৭৫৪০৫) থেকে তাকে একাধিকবার ফোন করা হয়। ফোনের প্রোফাইল ছবিতে সরকারি লোগো ব্যবহার করা ছিল এবং সেখানে ইউএনও পরিচয় দেওয়া হয়।

তিনি বলেন, অপর প্রান্ত থেকে ইউএনও পরিচয়ে কথা বলা ব্যক্তি জানান, সরকারিভাবে নারীদের জন্য শাড়ি বরাদ্দ এলেও পুরুষদের জন্য কোনো বরাদ্দ নেই। তাই পুরুষদের জন্য লুঙ্গি সংগ্রহ করা হচ্ছে এবং এ বাবদ নগদ অর্থ দেওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজলের সঙ্গে বিষয়টি শেয়ার করেন। পরে জানা যায়, তাকেও একইভাবে ফোন করা হয়েছে। পরবর্তীতে তারা বিষয়টি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে অবহিত করলে তিনি জানান, এটি প্রতারক চক্রের কাজ এবং এ ধরনের কোনো লেনদেন না করার জন্য সতর্ক করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম এক সতর্কবার্তায় বলেন, তার নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে ফোন করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ ও বিভিন্ন সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা আর্থিক লেনদেনের নির্দেশ দেওয়া হয়নি। তাই কেউ যেন এ ধরনের ফোনকল বা প্রলোভনে সাড়া না দেন। ইউএনও জানান, এ ধরনের প্রতারণামূলক ফোনকল পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাউজানবাসীসহ সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অবৈধ লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও রাউজানবাসীর উদ্দেশ্যে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...