রবিবার, ২ আগস্ট ২০২৬

সাংবাদিক হাউজিং সোসাইটির ইফতার মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১০ই মার্চ সোসাইটি জামে মসজিদ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই আয়োজন সম্পন্ন হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির উপদেষ্টা পরিষদের সভাপতি, দৈনিক পিউপলস ভিউ সম্পাদক সিনিয়র সাংবাদিক ওসমান গণি ।

অনুষ্ঠানে সোসাইটির প্লট ও ফ্ল্যাট মালিকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির উপদেষ্টা সাংবাদিক শামসুল হক হায়দারী, সাংবাদিক সিরাজুল করিম মানিক, এ এস পি মোহাম্মদ এনামুল হক, মোক্তার আহমেদ, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, অধ্যক্ষ মাহবুবুল আলম, সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি শাহাদাত হোসেন জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক অধ্যাপক জিবরান আলম, সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক -সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সৈয়দ গোলাম নবী, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ হানিফ খন্দকার, নির্বাহী সদস্য হামিদুর রহমান, নায়েবে ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন প্রমুখ। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন।

এই বিভাগের সব খবর

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্টআপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে।’ আজ (রোববার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে...

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে চার সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (রোববার) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম...

সর্বশেষ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

এনআইডি সংশোধন সহজ করতে ইসির কমিটি গঠন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তি কার্যক্রম সহজ করতে...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় খতিব-মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর

বাংলাদেশের অনুরোধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...