বুধবার, ১৭ জুন ২০২৬

গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ।

শুক্রবার (১৩ মার্চ) বগুড়ায় স্থানীয় একটি কনভেনশন সেন্টারে রাজশাহী বিভাগের সাতটি জেলার সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র জনগণের কল্যাণে কতটা কাজ করবে তা নিশ্চিত করে গণমাধ্যম। তাই গণমাধ্যমের স্বাধীনতা কোনও করুণার বিষয় নয়, বরং তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক সভ্যতায় গণমাধ্যম অনিবার্য অনুষঙ্গ। গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা করা যায় না। তিনি রাষ্ট্র ও সমাজে জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, যে সমাজে জবাবদিহি থাকে না সেখানে শেখ হাসিনার মতো পতিত, ঘৃণিত ও লাঞ্ছিত রাষ্ট্রনায়ক তৈরি হয়। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে শক্তিশালী করার মাধ্যমে আমরা জবাবদিহির সংস্কৃতি তৈরি করতে চাই।

জহির উদ্দিন স্বপন সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষিঋণ মওকুফসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

জেলায় আজ থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিজিবি’র আলীকদম...

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার...

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

জয় দিয়ে ইতোমধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল। আগামীকাল গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা। অসিদের হারিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয়...

সর্বশেষ

বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

জেলায় আজ থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর...

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও...

অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের

জয় দিয়ে ইতোমধ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ...

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭ হাজার ৩...

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার রায় বুধবার

বাকলিয়ায় আলোচিত চার বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের...

মাতামুহুরীতে ডোবা থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘন্টা পর...