বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জুনের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ আগামী জুন থেকে জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ‘আগামী ৭ এপ্রিল থেকে এই বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ‘ফুয়েল লোডিং’ শুরু হবে। প্রকল্পের একটি ইউনিট আগামী ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।’

আজ রাজধানীর পরিকল্পনা কমিশনে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

জ্বালানি সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দ্রুত উৎপাদনে যাওয়া এখন অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যুক্ত করার বিষয়টিকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সব ধরনের সম্ভাব্য পথ ব্যবহার করে এই স্থিতিশীলতা অর্জনে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পৃক্ততার বিষয়ে মন্ত্রী সতর্ক অবস্থান ব্যক্ত করে বলেন, সরকার বর্তমানে প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে কীভাবে বিষয়টি এগোয় তা দেখা হবে।

এছাড়া, জ্বালানি খাতে বেসরকারি খাতের ভূমিকা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, চলমান জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সর্বশেষ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...