বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সমুদ্র পথে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা আরও জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশের সমুদ্রসীমা ও সমুদ্র পথের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। বাণিজ্যিক জাহাজসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমকে রেখেছে সুসংহত।

বাংলাদেশের জলসীমায় অবস্থানরত এলএনজি, এলপিজি এবং পরিবহন জ্বালানি-যেমন পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানির মূল উৎস-ক্রুড অয়েল। বাংলাদেশ নৌবাহিনী সর্বদা এই সব ক্রুড অয়েলবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করে আসছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে নৌবাহিনী। এর অংশ হিসেবে চট্টগ্রাম সমুদ্র বন্দর সংলগ্ন এলাকা, গভীর সমুদ্র এবং দেশের জ্বালানি পরিবহন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নৌবাহিনীর টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার আওতায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, দ্রুতগামী বোট মোতায়েনের পাশাপাশি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট ও হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে সমুদ্রপথে সার্বক্ষণিক টহল, আকাশ থেকে নজরদারি এবং সন্দেহজনক জাহাজ বা নৌযান পর্যবেক্ষণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে জ্বালানিবাহী জাহাজসমূহের নিরাপদ চলাচল, নোঙর এবং বন্দরে প্রবেশ ও বহির্গমন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

মূলত, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং দেশের জ্বালানি পরিবহন ব্যবস্থার সার্বিক নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে এ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, সমুদ্র পথে সম্ভাব্য যেকোনো ধরনের চোরাচালান, অপতৎপরতা বা অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সমুদ্র ও উপকূলীয় এলাকাগুলোতে নৌবাহিনীর বিশেষ অপারেশনাল টিম প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জ্বালানি সরবরাহে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট জ্বালানি সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধন করে কাজ করছে। এর ফলে দেশের জ্বালানি আমদানি, সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থার নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সামুদ্র সীমা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রপথে নির্বিঘ্ন বাণিজ্যিক কার্যক্রম বজায় রাখতে নৌবাহিনীর এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ তুরস্কের স্থানীয় সময় সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। মঙ্গলবার বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব...

সর্বশেষ

আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত

তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ...

আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা...

শিল্পকলা একাডেমীতে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিন ব্যাপি বইমেলার উদ্বোধন

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত...

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ৩১) যোগ দিতে তুরস্কের...

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, জাজিরায় ককটেল বিস্ফোরণ-সড়ক অবরোধ

দেশব্যাপী ছাত্রধর্মঘট ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়...