বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফুলকির আয়োজনে জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ফুলকি ট্রাস্টের প্রয়াত সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী গাণিতিক পদার্থবিদ অধ্যাপক জামাল নজরুল ইসলাম স্মরণে শিশুকিশোরদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘জামাল নজরুল শিশু–কিশোর বিজ্ঞান উৎসব’। এবারে এ আয়োজনের ৮ম আসর। গতকাল শনিবার নন্দনকাননস্থ ফুলকি প্রাঙ্গনে এ উৎসবে বিজ্ঞানের নানা আয়োজন নিয়ে মেতে উঠে শিশু কিশোররা। দুদিনের এ আয়োজনে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান বক্তৃতা, প্রজেক্ট নির্মাণ ও প্রদর্শনী, বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সেমিনারসহ নানা আয়োজন। উদ্বোধনী আয়োজনে অতিথি ছিলেন পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রামের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, চুয়েট বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. সুমিত মজুমদার। উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন, কবি ওমর কায়সার ও ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন।

উৎসবে বক্তারা বলেন, বিজ্ঞান শিশুদের জন্য বিশাল এক কৌতুহলের জগৎ উন্মোচন করে। জামাল নজরুল ইসলাম যুগান্তর ধরে বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি শিশু কিশোরদের মাঝে বিজ্ঞানকে আকর্ষণীয় করার জন্য কাজ করেছেন। আমাদের দেশ যদি সত্যিকারের উন্নয়ন চায় তাহলে বিজ্ঞান ও উদ্ভাবনে গুরুত্ব দিতেই হবে।

৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে নির্বাচিত ২০টি প্রজেক্ট স্থান পায়। দুদিনই এই প্রজেক্টগুলো প্রদর্শনীতে উপস্থাপিত হবে।

এদিন সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারের বিষয় ছিলো : ক্ষুদ্র পরমানু বিপুল শক্তি: পারমানবিক বিজ্ঞানের একটি পরিচিতি। সেমিনারে বক্তা ছিলেন পরমাণু শক্তি কেন্দ্র চট্টগ্রামের পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন। দুপুরে শুরু হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় ও ফুলকি সহজপাঠ বিদ্যালয়। বিকাল ৩ টায় বিজ্ঞানবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী। এতে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিজ্ঞান উৎসবে দ্বিতীয় দিন আজ শিক্ষক সেমিনারে বক্তা থাকবেন ঢাবি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...