শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই : সিইসি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, আমরা জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এক মতবিনিময় সভার সূচনা বক্তব্য তিনি একথা বলেন।

সংলাপে ১০ জন নির্বাচন বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। তারা সবাই সাবেক নির্বাচন কর্মকর্তা।

সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের সামনে নিত্য-নতুন চ্যালেঞ্জ হাজির হচ্ছে। একদিকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ ধরণের সরকারের অধীনে আমাদেরকে নির্বাচনে যেতে হচ্ছে।

তিনি আরো বলেন, দেশের এই ক্রন্তিলগ্নে এই নির্বাচনকে আমার জীবনের একটা শেষ সুযোগ হিসেবে নিয়েছি। দেশের জন্য কিছু একটা করতে চাই। আমরা আর চাওয়া পাওয়ার কিছু নেই।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির একার পক্ষে জাতিকে একটি সুন্দর, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। এ জন্য সকলের সহযোগিতা লাগেবে। সর্বস্তরের জনগণ, গণমাধ্যম ও রাজনীতিবিদদের সহযোগীতা লাগবে। আমরা সবাইকে সঙ্গে নিয়েই অগ্রসর হতে চাই।

নির্বাচন বিশেষজ্ঞ ও সাবেক ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা হাতে-কলমে কাজ করেছেন। আপনারা সত্যিকার বিশেষজ্ঞ। অনেকে বলবেন উপস্থিতি কম। এটি সচেতনভাবেই করা হয়েছে।

তিনি বলেন, সুশীল সমাজের সঙ্গে কথা বলেছি। তারা তো সভা সেমিনারে কথা বলেন। কোথায় কোথায় গ্যাপ থাকে, যেখান দিয়ে নির্বাচনে কারচুপি হয়— সেটাও আমাদের জানাবেন, যেন ব্যবস্থা নিতে পারি। কীভাবে কীভাবে জালিয়াতি করা যায়, সে অভিজ্ঞতা আপনাদের আছে। ম্যানিপুলেশন ঠেকানোর জন্য কোথায় কোথায় হাত দেওয়া দরকার— সে পরামর্শ দেবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সংলাপে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংলাপের দ্বিতীয় পর্বে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় নারী নেত্রীদের সঙ্গে কমিশন মতবিনিময় করবে ইসি।

এর আগে, সোমবার দেশের প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসে ইসি।

সংলাপে অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিকরা ভোটারদের আস্থা পুনঃস্থাপন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য ইসি’র প্রতি আহ্বান জানান।

তারা আরো বলেন, বিতর্ক ও রাজনীতির বাইরের প্রভাব এড়িয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে হবে।

সিইসি এ. এম. এম. নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা স্বচ্ছভাবে আয়নার মতো পরিস্কার একটা নির্বাচন করতে চাই। এ জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আমরা একটি স্বচ্ছ প্রক্রিয়ায় অগ্রসর হতে চাই। এই নির্বাচনটাকে আমরা যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক। এই ক্ষেত্রে আমাদের গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক দল, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী ও জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করছে ইসি।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনের সঙ্গে সংলাপ শুরু করে ইসি।
প্রথম দিন সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদরা সংলাপে অংশ নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

গণমাধ্যমের সহযোগিতা নেওয়ার পরামর্শ দিয়ে তারা বলেন, সুষ্ঠু গণতন্ত্রের জন্য কার্যকর গণমাধ্যম অপরিহার্য। পুরো নির্বাচন ব্যবস্থায় গণমাধ্যম যেন সুষ্ঠুভাবে কাজ করতে পারে, সংবাদ সংগ্রহ করতে পারে, যাতে কোনো ভ্রান্ত ধারণা তৈরি না হয়, শুরু থেকেই সবার কাছে সমস্ত তথ্য যেন পৌঁছায়।

নির্বাচনের প্রস্তুতি থেকে শুরু করে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ পর্যন্ত সবক্ষেত্রেই গণমাধ্যমের সঠিক ভূমিকা জরুরি বলে তারা গুরুত্ব আরোপ করেন।

এই বিভাগের সব খবর

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে নগরের গোলপাহাড় মোড় থেকে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং পোস্টগ্র্যাজুয়েট সার্জিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পিজিএস একাডেমিয়ার...

সর্বশেষ

‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের...

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

চট্টগ্রাম নগরের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে...

চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচি। চট্টগ্রাম...

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন

আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার...

বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত আসন-২৩ এখন শূন্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য...

পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী

দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক...