সোমবার, ২৯ জুন ২০২৬

বিএম ডিপোর লোকজনকে না পেয়ে বন্দর চেয়ারম্যানের ক্ষোভ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণস্থল পরিদর্শন গিয়ে ডিপোর লোকজন না দেখে রেগে গেলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।

এসময় তিনি বলেন, কাজের সুবিধার্থে ডিপোর কোথায় রপ্তানি পণ্য, কোথায় কেমিক্যাল পণ্য তা ফায়ার কর্মীদের দেখিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ডিপোর লোকজন থাকার দরকার ছিল। অথচ এখানে এসে আমি কাউকে পেলাম না, ডিপোর লোকজন কোথায়?

রবিবার (৫ জুন) সকালে আগুন লাগা ডিপোর ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান রাগান্বিত কণ্ঠে এসব কথা বলেন।

এম শাহজাহান বলেন, এত বড় একটা ঘটনা। অথচ ভেতরে ডিপোর লোকজন কেউ নেই। এটা খুবই দুঃখজনক। তারা এখানে উপস্থিত থেকে ফায়ারের লোকজনকে গাইড করতে পারতো। আমি মালিকপক্ষকে আহবান করব আপনারা এসে সহযোগিতা করেন।

বন্দর চেয়ারম্যান বলেন, এই ডিপোতে সব রপ্তানি পণ্য রয়েছে। আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কেমিক্যাল রপ্তানি হয়। এখানে ডিপোর মুখে ২৬টি কেমিক্যাল ভর্তি কনটেইনার ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। ডিপোর ভেতরে ট্রেইলারগুলা সারিবদ্ধভাবে এখনো আছে। সেগুলো আগে সরানোর ব্যবস্থা করতে হবে। তবে এই মুহূর্তে ডিপোর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের বেশি প্রয়োজন। আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। ডিপোর ভিতরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি নেই সেটা তখন বলা যাবে।

এর আগে শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ১৬ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ঘটনাস্থলে সেনাবাহিনী, র‌্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, আগুন কখন নিয়ন্ত্রণে আসবে সঠিক বলা যাচ্ছে না। আমরা চেষ্টা করছি।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...