সোমবার, ২৯ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় যুবককে এসিড নিক্ষেপ : মা-মেয়ের যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রেমের সম্পর্ক করে বিয়ে না করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হারুয়ালছড়ি গ্রামের নুরুল আবসার নামে এক যুবকের শরীরে এসিড নিক্ষেপের দায়ে মা-মেয়েকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালত এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- ওই গ্রামের মুস্তফা বেগম ও তার মা মাসুমা খাতুন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি লোকমান হোসেন চৌধুরী।

তিনি বলেন, আদালত ১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মা-মেয়েকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে।

তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, নারী বিবেচনায় দুইজনকে মৃত্যুদ- না দিয়ে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা জামিন নিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, নুরুল আবসারের সঙ্গে মোস্তফা বেগমের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে আবসারকে বিয়ের প্রস্তাব দেন মোস্তফার পরিবার। কিন্তু এই প্রস্তাবে আবসারের মা-বাবা রাজি হননি। বিয়ে না দিয়ে আবসারকে বিদেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ১৯৯৫ সালের ২২ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ার হারুয়ালছড়ি এলাকায় নুরুল আবসারকে ঘর থেকে ডেকে নিয়ে শরীরে এসিড নিক্ষেপ করেন আসামিরা। এতে তার চোখ, মুখ, বুক ঝলসে যায়।

এ ঘটনায় নুরুল আবসারের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলা করেন। ঘটনার পরপরই মা-মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে মা-মেয়ের বিরুদ্ধে ১৯৯৬ সালে ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ১৯৯৯ সালের ৮ ডিসেম্বর মা-মেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...