শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

বাকলিয়ায় ৩ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে র‌্যাব-৭ অভিযান চালিয়ে তিন নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যায় নগরীর পূর্ব বাকলিয়ার জাহাঙ্গীর কলোনির একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ারা বেগম (৬০), ছেনোয়ারা বেগম (৪০), দিলদার বেগম (৩৫) ও আব্দুল করিম (৩৬)।

র‌্যাব-৭ জানায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। অভিযানে বিছানার নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, ‘উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজ মঙ্গলবার সকালে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয় কমাতে বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন পোশাকশ্রমিক...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু শহরের উন্নতি নয়, প্রত্যন্ত গ্রামের মানুষের কল্যাণ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ এবং পর্যাপ্ত অর্থায়ন জরুরি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি...

সর্বশেষ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও ব্যয়...

জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : রাঙ্গামাটিতে মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ ও অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত...

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...

দুই রপ্তানিকারকের চালানে অনিয়ম, দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি

বন্ড সুবিধায় আমদানি করা ফেব্রিক্স অবৈধভাবে অপসারণের অভিযোগে দুই...