শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগরীর ২৫ পয়েন্টে রোববার শুরু হচ্ছে টিসিবির পণ্য বিক্রি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তিন মাস পর আগামী রোববার (১০ আগস্ট) থেকে চট্টগ্রাম নগরীতে টিসিবির ট্রাকসেলে (সবার জন্য উন্মুক্ত) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এবার নগরীর ২৫ টি পয়েন্টে প্রতিদিন ট্রাকে উন্মুক্ত পদ্ধতিতে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রি করা হবে বলে জানায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়।

শুক্রবার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম জানান, এবার টিসিবির ট্রাকসেলে তেল-চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে। তবে স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্যে দাম বাড়বে না।

টিসিবি চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, গত মে মাস থেকে ট্রাকসেল বন্ধ রয়েছে। এতোদিন নগরীর ২০টি পয়েন্টে ২০টি ট্রাকের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যের পণ্য বিক্রি (ট্রাকসেল) করা হতো। আগামী রোববার থেকে নগরীর ২৫টি পয়েন্টে প্রতিদিন ট্রাকসেলে সর্ব সাধারণের জন্য টিসিবির পণ্য বিক্রি করা হবে।

টিসিবি চট্টগ্রাম অফিস প্রধান শফিকুল ইসলাম বলেন, ট্রাকসেলে সয়াবিন তেল প্রতি লিটারে ১৫ টাকা বেড়েছে। চিনি প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে এবং মসুর ডাল প্রতি কেজিতে ১০ টাকা করে বেড়েছে। একজন ক্রেতা প্রতি কেজি ৭০ টাকা দামে ২ কেজি মসুর ডাল, প্রতি লিটার ১১৫ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল এবং ৮০ টাকা দামে ১ কেজি চিনি ক্রয় করতে পারবেন।

তবে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রির অর্ডার এখনো আসেনি। কার্ডধারীদের অর্ডার আসতে আরও দু’একদিন লাগবে।

তিনি বলেন, নগরীতে এখনো পর্যন্ত টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন মাত্র ৪১ হাজার পরিবার। চট্টগ্রাম মহানগরীর জন্য টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের বরাদ্দ রয়েছে ৩ লাখ ৯৬৩টি। চট্টগ্রামের ১৫ উপজেলার জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৫ হাজার। কার্ড প্রার্থীদের তালিকা দিতে দেরি হওয়ার কারণে ‘স্মার্ট ফ্যামিলি কার্ড’ তৈরিতে দেরি হচ্ছে বলে জানান তিনি।

আগে চট্টগ্রাম মহানগরী ও উপজেলায় মিলে চট্টগ্রামে মোট ৫ লাখ ৩৫ হাজার ৫০ জন টিসিবির কার্ডধারী পরিবার প্রতিমাসে পণ্য পেতেন। টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক অফিস সূত্রে জানা গেছে, যারা ইতোমধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড পেয়েছেন শুধুমাত্র তারাই ন্যায্যমূল্যের পণ্য পাবেন। একজন স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ডিলারের কাছ থেকে কার্ড প্রদর্শন করে প্রতি কেজি ৩০ টাকা দামে ৫ কেজি চাল, প্রতি লিটার ১০০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৬০ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৭০ টাকা দামে ১ কেজি চিনি নিতে পারবেন। এই চারটি প্যাকেজের মূল্য ৫৪০ টাকা।

এই বিভাগের সব খবর

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে অবহেলা এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রদ্রোহের সঙ্গে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

সর্বশেষ

দায়িত্বে অবহেলা ও ফ্যাসিবাদীদের সহায়তা করলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, দায়িত্ব পালনে...

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...